২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ঘাটাইলে দুই শিক্ষার্থীর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন

আপডেট: জুন ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নজরুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে : ঘাটাইলের অন্যতম শিশুশিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালির দুইজন শিক্ষার্থী চলতি বছর বাংলাদেশ স্কাউডের সম্মান সূচক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।

অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন অত্র প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেনির ছাত্রী ইসরাত জাহান পুষ্প। অপরজন পঞ্চম থেকে ৬ষ্ঠ শ্রেনিতে উন্নিত হওয়া ছাত্র আবদুল্লাহ আল ত্বাসীন।

ঘাটাইল উপজেলায় প্রথম বারের মতো এই দুই শিক্ষার্থী মর্যাদাপূর্ণ শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করলো।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানটি সব সময়ই অত্যন্ত গুরুত্বের সাথে বাংলাদেশ স্কাউডের কাব কার্যক্রম পরিচালনা করে থাকে। কাব কার্যক্রম পরিচালনার জন্য একজন দক্ষ শিক্ষক রয়েছে। শিক্ষক অভিভাবক সকলের সার্বিক সহযোগিতায় এ সাফল্য এসেছে।

বাংলাদেশ স্কাউডের ঘাটাইল উপজেলা শাখার কাব কমিশনার অর্চনা পাল জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network