২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

উল্লাপাড়ায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট: জুন ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে :  উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

রোববার উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এ সংবর্ধনা প্রদান করেন।

স্কুল মিলনায়তনে সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই স্কুলের ৯৩ জন শিক্ষার্থীকে বসানো হয়। স্কুলের সভাপতি কাজী এহসানুল হক সন্টু এতে সভাপতিত্ব করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বাক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমা দাশ, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ তানভীর ইমাম। স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম জানান, এ বছর এই স্কুল থেকে ৪৩৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৯৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এই সংখ্যার মধ্যে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯৩ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network