২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৯ হাজার ২৯৬ জন গণিতে ফেল, কমেছে পাশের হার

আপডেট: জুন ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ডের অধিন সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বোর্ডের মোট পরীক্ষার্থী ১ লাখ ৯২ হাজার ৯৭৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯১ হাজার ৮২১ জন। এরমধ্যে পাশ করেছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৫ জন।

এক্ষেত্রে বোর্ডের পাশের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ। তবে শুধুমাত্র গণিতেই অকৃতকার্য হয়েছে ১৯ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী। ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে ৮ হাজার ৭৩৮ জন। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে গত বছর এ শিক্ষা বোর্ডের পাশের হার ছিল ৮৪ দশমিক ১০ শতাংশ।

ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রদের পাশের হার ৮১ দশমিক ২২ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৪ দশমিক ৩২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে ৬ হাজার ৩২৬ জন ছাত্র ও ৫ হাজার ৭৬০ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে ৮২ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৭ হাজার ৫১২ জন। এর মধ্যে ৪৪ হাজার ১২২ জন ছাত্র এবং ৩৩ হাজার ৩৯০ জন ছাত্রী রয়েছে। পাশের হার ৯৪ দশমিক ৭৬ শতাংশ। মানবিক বিভাগে ১ লাখ ৬ হাজার ৩৪৩ জনের মধ্যে পাশ করেছে ৭৭ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯১ জন ছাত্র এবং ৪৩ হাজার ৯৫৫ জন ছাত্রী। পাশের হার ৭৩ দশমিক ৪৮ শতাংশ। ব্যবসা শিক্ষা বিভাগে ৪ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩ হাজার ৬২৭ জন। এর মধ্যে ২ হাজার ৫৬৪ জন ছাত্র এবং ১ হাজার ৬৩ জন ছাত্রী। পাশের হার ৮০ দশমিক ৬২।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩২ জন। এদের মধ্যে ৬ হাজার ২৫৯ জন ছাত্র এবং ৫ হাজার ৫৭৩ জন ছাত্রী রয়েছে। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন। এরমধ্যে ৫৫ জন ছাত্রী এবং ১৭১ জন ছাত্র। ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। এরমধ্যে ১২ জন ছাত্র এবং ১৬ জন ছাত্রী রয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর অসাদুপায় অবলম্বনের জন্য ১০৫ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। শিক্ষা বোর্ডের অধিনে ৮ টি জেলায় ২৭১ টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৬৪৬ টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান বলেন, প্রকাশিত ফলাফল অনুযায়ী এ বছর শুধুমাত্র গণিত বিষয়েই ফেল করেছে ১৯ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী। একইভাবে ইংরেজি বিষয়ে ফেল করেছে ৮ হাজার ৭৩৮ জন।#

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network