১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতী উপজেলায় ফলাফলে শীর্ষে তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ

আপডেট: জুন ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এসএসসি সমমানের (ভোকেশনাল) পরীক্ষায় ১০ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান দখল করেছে তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজ।

৮ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় স্থানে রয়েছে কালিহাতী সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট।

এলেঙ্গা বিএম কলেজে থেকে ৫ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

জিপিএ-এর দিক থেকে ৪ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ অবস্থানে এলেঙ্গা হাই স্কুল, মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মাদিয়া বল্লা আলিম মাদ্রাসা থেকে ২জন,

কালিহাতী রামগতি শ্রী গোবিন্দ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১জন, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, গোপালদিঘী কে.পি ইউনিয়ন হাই স্কুল থেকে১জন জিপিএ-৫ পেয়েছে।

উপজেলার আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয় থেকে কোনো জিপিএ-৫ পায়নি।

আলীপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা থেকে একজনও পাস করেনি।

কালিহাতী উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া প্রতিষ্ঠান তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন তুহিন সাংবাদিকদের জানান, “শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, পরিচালনা কমিটির দক্ষ দিক-নির্দেশনা ও উপজেলা প্রশাসনের নকল বিরোধী কঠোর অবস্থানের কারনে আমাদের প্রতিষ্ঠানের ফলাফল ভালো করা সম্ভব হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network