২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ভেড়ামারায় বাবা মোবাইল ফোন কেড়ে নেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট: মে ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
কে. নাহার, ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে : মেয়ের থেকে মোবাইল ফোন কেড়ে নেয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় আরিফা খাতুন মেঘলা (১৮) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
মেঘলা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামের মোঃ আলা উদ্দিনের মেয়ে এবং বিজেএম কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল ফোনে কারো সাথে অতিরিক্ত সময় কথা বলার কারণে পিতা আলা উদ্দিন মেয়ের স্মার্ট মোবাইল ফোন নিয়ে গত শুক্রবার তাঁর কর্মস্থল চট্টগ্রাম চলে যান।
এদিকে রবিবার সকালে সেই অভিমানে মেঘলা নিজের ওড়না দিয়ে তার শোবার ঘরের ধন্নার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। ভেড়ামারা থানার অফিসার মোহাম্মদ শাহজালাল জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ০৬। তারিখ ৩১/০৫/২০২০।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network