২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় পাশ না করায় পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট: মে ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: এসএসসি পরীক্ষায় পাশ করতে না পারায় রোববার দুপুরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করছে মাফিয়া খাতুন (১৫) নামের এক পরীক্ষার্থী। সে এ বছর উল্লাপাড়ার ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। মাফিয়া পুঠিয়া মধ্যপাড়া গ্রামের মঈনুল হোসেনের মেয়ে।

পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান, রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাফিয়া জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। সঙ্গে সঙ্গে সে তার শোবার ঘরে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আলাল উদ্দিন জানান, পুলিশ মাফিয়ার লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network