১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

সীতাকুণ্ডের পাহাড়ে অজ্ঞাত পচা লাশের সন্ধান

আপডেট: মে ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ ফয়সাল আহামেদ, (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরস্থ মদনহাট ফরেষ্ট অফিসের পাশ্ববর্তী পাহাড়ের নিচে অজ্ঞাত ২৮ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ২১মে দুপুর দুইটার সময় স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশের শরীরে ইতিমধ্যে পঁচন ধরে দূর্গন্ধ বের হতে শুরু করেছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশটির পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এব্যাপারে মডেল থানার পরিদর্শক(তদন্ত)শামীম শেখ বলেন, স্থানীয় এলাকাবাসী খবর দিলে আমরা মদনহাটের ফরেষ্ট বিটের অদুরে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করি। লাশটির বয়স আনুমানিক (২৮) বছর। ধারণা করা হচ্ছে লাশটি ৪ থেকে ৫ দিন আগের। লাশের শরীরে পঁচন ধরাতে মুখমন্ডল চেনা যাচ্ছে না।
বিষয়টি চট্টগ্রাম সিআইডি টিমকে জানানো হয়েছে, তারা এলে লাশ শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
অন্যদিকে সীতাকুণ্ড সার্কেল অফিসার (এএসপি) শম্পা রানী সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network