২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

বুলবুল হাসানের কবিতা : মায়ের কথা

আপডেট: মে ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মায়ের কথা

…………বুলবুল হাসান

 


অনেক কথাই ভোলা গেলেও
মায়ের কথা যায় না ভোলা,
অনেক স্মৃতি মুছে গেলেও
মায়ের স্মৃতি দেয় যে দোলা।

কথা আর স্মৃতিরা সব মিলে
মায়ের কথা দেয় মনে করে,
নাই যার মা জননী সেই জানে
মায়ের কথা আজ মনে পড়ে।

বেঁচে আছে মা-যার ঘরে আজ
বেহেস্ত যেন তার ঐ ঘর খানি,
সকল বিপদ-আপদে সেই মা
দোয়া করবেন সন্তানেরে জানি।

মাকে তাই ভালোবেসো সবাই
যদি তোমরা মানুষ হতে চাও,
সর্বক্ষণ মনে রেখো তার কথা
মা জননীর চরণেতে ভক্তি দাও

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network