১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

বিরলে লটারীতে কৃষকের ভাগ্য নির্ধারণ

আপডেট: মে ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : বিরলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২০ কৃষক নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়। লটারীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান, খাদ্য কর্মকর্তা জহিরুল হক, বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, মঙ্গলপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক জাকারিয়া জিকু প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জহিরুল হক জানান, উপজেলায় দু’টি খাদ্য গুদামে মোট ১ হাজার ৭৯৫ জন কৃষকের মধ্য হতে মঙ্গলপুর খাদ্য গুদামে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৭৬১জন কৃষককে বাছাই করা হয়।

মঙ্গলবার (১৯ মে) একইস্থানে একইভাবে বিরল খাদ্য গুদামে ১ হাজার ৩৪ জন কৃষককে বাছাই করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network