২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

আর্চার বিশ্বকাপের মেডেল হারিয়ে খুঁজে হয়রান

আপডেট: এপ্রিল ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : লকডাউনে সময় কাটাতে একেক ক্রিকেটার একেক কাজে ব্যস্ত। কেউ রান্না করছেন। অনেকে গলা ঝেড়ে গান গাইছেন। কেউ আবার নেচে নিজের প্রতিভা জাহির করছেন।

অবশ্য জিনিসটা অতিমূল্যবান। সেটা না পেলে যে কোনো ক্রিকেটারেরই পাগলপ্রায় হয়ে ওঠার কথা। তাই মন বিষাদে ভরে গেছে আর্চারের। বিশ্বকাপে সাধের মেডেল হারিয়ে ফেলেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ খেলে এটি পেয়েছিলেন ২৫ বছর বয়সী গতিতারকা।

বিশ্বকাপ খেলা যে কোনো ক্রিকেটারের স্বপ্ন। বিশ্বমঞ্চ থেকে পাওয়া মেডেল নিঃসন্দেহে অমূল্য সম্পদ। সেটিই হারিয়ে ফেলেছেন আর্চার। তিনি বলছেন, বাড়িতেই সেটি কোথাও রেখেছেন। এখন মনে করতে পারছেন না। তাই পাগলের মতো আচরণ করছেন।

আর্চার বলেন, বৈশ্বিক টুর্নামেন্ট চলাকালীন একজন আমাকে একটা ছবি উপহার দিয়েছিলেন। সেটা ঘরের দেয়ালে টাঙাই। এটির ওপরই মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম। সম্প্রতি অন্য বাড়িতে উঠেছেন আর্চার। এ সময়ই তার মেডেলটি খোয়া গেছে বলে মনে করছেন তিনি। বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে বল করেন এ গতিদানব। নিউজিল্যান্ডকে লোমহর্ষক ম্যাচে হারিয়ে বিশ্বসেরা হন তিনি। শিরোপা জেতার পর সেই মেডেল পান ডানহাতি ফাস্ট বোলার।

স্বভাবতই স্মরণীয় স্মারক হারিয়ে মন খারাপ আর্চারের। তিনি বলেন, সত্যি বলছি– আমার পাগলের মতো অবস্থা। কোথায় যে রেখেছি মেডেলটা, পাচ্ছি না। এখন কী করব, সেটিও ভেবে কূল পাই না।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network