১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কোটি শ্রমিকের জীবন নিশ্চিতের দাবি ট্রেড ইউনিয়ন সংঘের

আপডেট: এপ্রিল ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে প্রায় এক মাস ধরে কর্মহীন হয়ে পড়া দেশের কয়েক কোটি শ্রমিক-কর্মচারীদের জীবন ও জীবিকা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুল্লাহ বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যুক্ত বিবৃতি তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইতিমধ্যে দেশের অধিকাংশ জেলায় লকডাউন চলছে। যার কারণে একদিকে যেমন গার্মেন্টস শ্রমিক, নৌযানসহ সব সেক্টরেরর শ্রমিকরা কর্মহীন হয়ে অনাহার-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

বিবৃতিতে তারা আরও বলেন, শ্রমিক-কর্মচারীরা কাজ করে যে মজুরি পেয়ে থাকেন তা দিয়েই জীবনধারণ করা যেখানে কষ্ঠসাধ্য সেখানে কর্মহীন অবস্থায় তাদের অবস্থা বর্ণনাতীত। অন্যদিকে চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে লক্ষাধিক চা-বাবার শ্রমিক, জরুরি পণ্য ও ওষুধ পরিবহনকারী নৌযানসহ অন্যান্য পরিবহন শ্রমিক, চিকিৎসা সামগ্রী উৎপাদনকারী গার্মেন্টস শ্রমিকরা এখনো কাজ করে চলেছেন। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নানারকম প্রণোদনার ঘোষণা দেয়া হলেও তার সিংহভাগই মালিকদের স্বার্থে ব্যবহৃত হওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনের তুলনায় ন্যূনতম যেটুকু শ্রমিক-কর্মচারীদের নামে প্রণোদনা ও খাদ্যসহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে তার লুটপাট অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network