১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

তফসিলি ব্যাংকগুলোকে ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপন

আপডেট: এপ্রিল ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের ফলে সৃষ্ট অচলাবস্থায় খেলাপি ঋণ, সঞ্চিতি সংরক্ষণসহ অন্যান্য তথ্য পাঠানোর ক্ষেত্রে তফসিলি ব্যাংকগুলোকে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ। সম্প্রতি বিভাগটি থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে সাধারণ ছুটি শেষ হওয়ার ১০ দিনের মধ্যে এসব তথ্য পাঠানোর নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ সময়ে ব্যাংকগুলো সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে তফসিলি ব্যাংকগুলো নিয়ম অনুযায়ী ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনসংক্রান্ত বিবরণীসহ সব বিবরণী সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network