২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

সমালোচনা সত্ত্বেও প্রথম দিনে ‘সাহো’র আয় ২৪ কোটি টাকা

আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ প্রত্যাশা ছিল অনেক। নেটিজেনদের ধারণা ছিল ‘বাহুবলী’-র পর স্পেশ্যাল এফেক্টস, অ্যাকশন, লোকেশন সব দিক দিয়েই চোখ ধাঁধিয়ে দেবে ৩৫০ কোটি টাকা বাজেটের ‘সাহো’। প্রচারও হয়েছিল জোরদার।

কিন্তু শুক্রবার মুক্তি পাওয়ার পরই সমালোচনার মুখে পড়ে ওই বিগ বাজেটের ছবি। তা সত্ত্বেও প্রথমদিন বক্স অফিসে সাহো’র ভাঁড়ার বেশ পরিপূর্ণ। প্রথম দিনের সাহো’র আয় ২৪ কোটি টাকা।

বিভিন্ন সূত্র বলছে, মোট আয় ২৪ কোটির খানিকটা বেশি হত। কিন্তু উত্তর ভারতে বেশ কিছু রাজ্যে সিনেমার প্রিন্ট দেরিতে পৌঁছায়। তাই আয়ও খানিক কমে যায়। তবে মুম্বাই, গুজরাটে ভাল আয় হয়েছে ‘সাহো’-র। তা সত্ত্বেও ‘বাহুবলি’-র প্রথমদিনের রেকর্ড ভাঙতে পারেনি ওই অ্যাকশন থ্রিলার। হিন্দিতে ডাবিং হওয়া দক্ষিণী ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনের তালিকায় সাহো’র স্থান রয়েছে দু’নম্বরে। এর আগে ‘থালাইভা’ রজনীকান্ত অভিনীত ২.০ এর স্থান ছিল ওই জায়গায়। কিন্তু তা ছাপিয়ে গিয়ে সেই জায়গা দখল করেছে ‘সাহো’।দুনিয়ার সবচেয়ে বড় ক্রাইম এজেন্সির খালি সিংহাসনে বসবে কে, তাই নিয়ে ষড়যন্ত্র, রেষারেষি।

অন্যদিকে, মুম্বাইয়ে ঘটে যাওয়া কোটি টাকার চুরির তদন্ত করতে নামে মুম্বাই পুলিশ। চোর-পুলিশ খেলার গল্প নিয়েই প্রভাস এবং শ্রদ্ধা কাপর অভিনীত ‘সাহো’।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network