১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

চা শিল্পের প্রেক্ষাপট, ভবিষ্যত ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলন

আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ে চা শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যত পরিকল্পনা এবং করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রি কর্তৃপক্ষ।

রবিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ড্রাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু।

লিখিত বক্তব্যে তিনি  বলেন, তিনপাতা এক কুড়ি কচি পাতা সরবরাহ করবে এমন চুক্তি হয় চাষিদের সাথে। কিন্তু তারা চুক্তি অনুযায়ী চা পাতা না দিয়ে চা তৈরি অনুপযুক্ত আট থেকে দশ পাতা সরবরাহ করে। এতে কোম্পনিটি চায়ের বাজারে প্রতিযোগিতায় গিয়ে মোটা অংকের লোকসানে পড়ে। ইতোমধ্যে তার চা ফেক্টরি থেকে শতাধিক কর্মী ছাঁটাইও করতে হয়েছে বলে জানান তিনি। তাই চাষিদের চুক্তি অনুয়ায়ী তিনপাতা এক কুড়ি কচি পাতা সরবরাহ করার আহ্বান জানান তিনি।এ সময় বাংলাদেশ টি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হাসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

নেক্সট নিউজ প্রতিদিন/ফয়সাল

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network