২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭০৬ জন

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১,৭০৬ জন ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২,৩৯৪ জন। গত ২৪ ঘন্টায়, ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ৭৩৪ জন এবং হাসপাতাল ছেড়েছেন ১,১০৯ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি হওয়া ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৯৭২ জন ও ১,২৮৫ জন। আগের দিনের তুলনায় নতুন ভর্তি রোগী ১৭% বাড়ার বিপরীতে ছাড়প্রাপ্ত রোগীর হার বেড়েছে ৮১%।

বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭,১৬৮ জন। যা আগের দিনের তুলনায় ৯% কম। ঢাকা মহানগরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩,৬৬৮ জন এবং ঢাকার বাইরে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩,৫০০ জন। আগের দিনের তুলনায় ঢাকা ও ঢাকার বাইরে মোট ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে ৯% ও ৮% কমেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network