২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কাঁচা চামড়া সংগ্রহ ও বিক্রি নিয়ে বৈঠক

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ কাঁচা চামড়া সংগ্রহ ও বিক্রি নিয়ে সংকট বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ট্যানারি অ্যাসোসিয়েশন, আড়তদার ও খুচরা বিক্রেতাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে।

বৈঠকে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম বলেন, প্রতিশ্রুতি দেয়া স্বত্বেও ট্যানারি মালিকরা ১৭ ও ১৮ আগস্ট কাঁচা চামড়া কেনেনি। এছাড়া দাম না পেয়ে চামড়া রাস্তায় ফেলে দেয়ায় সরকার বিব্রত বলেও মন্তব্য করেন তিনি।

আর শিল্পমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমেই চামড়ার সমস্যা দূর করতে হবে। ট্যানারি মালিকদের কাছে পোস্তার আড়তদারদের বড় অঙ্কের টাকা পাওনা থাকায় গতকাল থেকে তারা ট্যানার্সদের কাছে কাঁচা চামড়া বিক্রি বন্ধ রেখেছেন। টাকা না পেলে চামড়া নিয়ে কি করবেন সে বিষয়ে আলোচনা চলছে।

বৈঠকে শিল্পমন্ত্রী ও বাণিজ্য সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network