১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

আপডেট: আগস্ট ১৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
 নেক্সট নিউজ প্রতিবেদকঃ টাঙ্গাইলে ভূঞাপুরে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে আব্দুল মান্নান (৬০) নামের ১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৪ জন।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের তাড়াই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামের মফিজুল মন্ডলের ছেলে। এদিকে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনার বিষয়টি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম নিশ্চিত করেন।

জানা যায়, ঈদের ছুটি শেষে পিংনা থেকে কর্মস্থল ঢাকা যাওয়ার জন্য সিএনজি যোগে নিহত মান্নান ও তার মেয়ে এবং মেয়ের জামাই ভূঞাপুর আসছিলেন। পথিমধ্য তাড়াই এলাকায় পৌঁছালে তারাকান্দিগামী মাইক্রোবাস ও ভূঞাপুরগামী সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৫ জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন এবং গুরুত্বর আরও ৪ জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network