৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

‘গুজব ছড়ানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে’

আপডেট: আগস্ট ৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

গুজব ছড়ানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিকেলে জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এমন কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, অতীতে যত গুজব এবং অপপ্রচার চালানো হয়েছিলো প্রত্যেকটা ঘটনার পেছনে রাজনৈতিক লক্ষ্য ছিলো। এবারও তাই দেখা গেছে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অপপ্রচার থেকে বেরিয়ে আসার জন্য সামাজিক ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ববোধ আছে, তেমনি ধর্মীয় সংগঠনেরও দায়িত্ববোধ আছে। সবচেয়ে বেশি দায়িত্ব মনে করি, আমাদের অভিভাবকদের।’

এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডেঙ্গুতে আজকে গোটা জাতি উদ্বিগ্ন। এটা ভয়াবহ রোগ হিসেবে সবাই আতঙ্কিত হয়ে গেছে। সেই ডেঙ্গু রোগে যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেয়ার জন্য সকল ডাক্তাররা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমাদের সরকারের পক্ষ থেকে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে।

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসার জন্যে গিয়েছেন, ওনার চোখে অপারেশন হয়েছে। সার্বক্ষণিক উনি মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন। গোটা জাতি যেখানে ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন এবং সকলেই চেষ্টা করছেন যাতে এই ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া যায়। ডেঙ্গু রোগে আক্রান্ত যারা তাদেরকে যেন চিকিৎসা করে দ্রুত সুস্থ করা যায়।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুজব ও অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। এক্ষেত্রে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে হবে।

আলোচকরা বলেন, আইন প্রয়োগের মাধ্যমে গুজব প্রতিরোধের পাশাপাশি গবেষণার মাধ্যমে গুজব প্রতিরোধে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network