২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ব্র্যাকের মাস্ক বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন ব্র্যাক।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুম থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর নিকট স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৯ হাজার ৫শত এবং উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য ২৭ হাজার মাস্ক হস্তান্তর করেন ব্র্যাকের কালিহাতী এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য কর্মসূচী) জালাল উদ্দিন।

এসময় ব্র্যাকের পিএস হুমাইরা খাতুন সহ উপজেলার কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি বৃন্দ উপস্থিত ছিলেন।
ব্র্যাকের কালিহাতী এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য কর্মসূচী) জালাল উদ্দিন জানান, ব্র্যাক কর্মীদের মাধ্যমে এর বাইরে কালিহাতী উপজেলার বিভিন্ন মসজিদ, স্বাস্থ্যসেবীকা ও স্বাস্থ্য কর্মীদের মাঝে আরও ৫৪ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network