২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে হাম রুবেলা সম্পর্কে অবহিত করণ সভা

আপডেট: এপ্রিল ২০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এম আর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল রবিবার দুপুর ২টায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিরুফা তাজনিন সুমির সভাপতিত্বে ওই অবহিত করণ সভাগ প্রধান অতিথি হিসাবে মূল বক্তব্য রাখেন,কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম ।

বক্তব্য রাখেন কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মারুফ হাসান সাফী ও জুনিয়র কনসালটেন্ট, ডাক্তার মোঃ জিয়াউল ইসলাম খান।

ওই অবহিত করণ সভায় হাম রুবেলা সম্পর্কে  স্বল্পদৈর্ঘ্য একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয় ।

ওই প্রেজেন্টেশনে জানানো হয় হাম ও রুবেলা হলো ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত জ্বর এবং শরীরের ফুসকুড়ির মাধ্যমে প্রকাশ পায়।

হামের কারণে নিউমোনিয়া বা মস্তিষ্কের ক্ষতির ঝুঁকি থাকে। রুবেলা, যা ‘জার্মান হাম’ নামেও পরিচিত, গর্ভাবস্থায় অত্যন্ত বিপজ্জনক। প্রতিরোধের জন্য MMR বা MR টিকা দেওয়া প্রয়োজন।

হাম ও রুবেলা সম্পর্কে মূল তথ্য:

লক্ষণ:

হাম: উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং সারা শরীরে লাল ফুসকুড়ি।

রুবেলা: হালকা জ্বর, গলার গ্রন্থি ফুলে যাওয়া এবং ত্বকে ফুসকুড়ি।

সংক্রমণ: আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসের মাধ্যমে এটি ছড়ায়।

ঝুঁকি: হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব বা মস্তিষ্কের প্রদাহ হতে পারে। গর্ভবতী নারীদের রুবেলা হলে গর্ভপাত বা শিশুর জন্মগত ত্রুটি (CRS) হতে পারে।

সতর্কতা: লক্ষণ দেখা দিলে রোগীকে আলাদা রাখা এবং ৭-২১ দিন পর্যন্ত ড্রপলেট সতর্কতা (মাস্ক ব্যবহার) মানা জরুরি।

বিশেষ দ্রষ্টব্য: কোনো সন্দেহভাজন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।

হাম , মাম্পস , রুবেলা ( এমএমআর ) টিকার নিরাপত্তা – সিডিসি

সংক্ষিপ্ত বিবরণঃ হামের কারণে জ্বর, ফুসকুড়ি, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে পানি পড়া হয়। এর জটিলতার মধ্যে কানের সংক্রমণ, ডায়রিয়া, নিউমোনিয়া হতে পারে।

২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত দেশব্যাপী ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে  সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কমিউনিটি (ইপিআই ) টিকা দান কেন্দ্র সমূহে এবং তৃতীয় সপ্তাহে প্রাক প্রাথমিক বিদ্যালয়,  কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের ওই টিকা দেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network