১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

এক হাজার ডলার রেমিট্যান্স পাঠালেই প্রণোদনা

আপডেট: জুলাই ৩১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

এক হাজার ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এলে তাৎক্ষণিক ২ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক। এর বেশি রেমিট্যান্স এলে নথিপত্র যাচাই-বাছাই করা হবে, এরপরই টাকা ছাড় হবে। অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন একটি প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে বেলা সাড়ে ১১টার দিকে ২০১৯-২০ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির। আগে ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হলেও এবার থেকে পুরো অর্থবছরের জন্য ঘোষণা করা হয়েছে।

গভর্নর ফজলে কবির বলেন, বর্তমান মুদ্রানীতি কৌশল থেকে একটি সুবিবেচিত নীতি সুদ হারে খোলাবাজার কার্যক্রমে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যার মাধ্যমে ব্যাংকগুলোকে তারল্য জোগান দিয়ে বা উত্তোলন করে সুদ হারের ক্ষেত্রে সরাসরি প্রভাব পড়বে। এতে মুদ্রানীতির কার্যকারিতা আরও বাড়বে। মধ্যম ও উন্নত অর্থনীতির দেশগুলোতে এমন কৌশল ব্যবহার হচ্ছে বলে গভর্নর জানান।

বৈধপথে রেমিট্যান্স বাড়াতে সরকার ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রবাসীদের দুই শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network