২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

মুস্তাফিজের বৌ ভাতে হাজার মানুষের ভিড়

আপডেট: জুলাই ১৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

বিশ্বকাপ ফাইনালের ডামাডোলেই বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয় মুস্তাফিজের বৌ ভাতের অনুষ্ঠান।

প্রায় তিন হাজার লোকের আয়োজন ছিলো মুস্তাফিজের বৌভাত অনুষ্ঠানে। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের পাশাপাশি মুস্তাফিজের দ্বীর্ঘদিনের ক্রিকেট বন্ধুরাও এতে উপস্থিত ছিলেন। মুস্তাফিজ ও তার স্ত্রী শিমু মঞ্চে বসলে লোকজনের ভীড় সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারিবাহিনীকে। মুস্তাফিজের বৌ-ভাত অনুষ্ঠানের জন্য তেতুলিয়া গ্রামটিকে দিনভর উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ২২ মার্চ দেবহাটার জগন্নাথপুরে মামাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া পারভীন শিমুকে ৫ লাখ ১ টাকা দেনমোহরে ঘরোয়াভাবে বিয়ে করেন মুস্তাফিজ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network