১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

প্রত্যাশামত পারফর্ম করতে পারিনি: মাশরাফী

আপডেট: জুলাই ৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাশরাফীরা। এ সময়, সদ্য শেষ করা আসরে নিজেদের অম্ল-মধুর অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানান, টাইগার ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজা।

এয়ারপোর্ট থেকে সবার আগে বেরিয়ে যান তামিম। পুরো টুর্নামেন্টে চেনা রূপে পাওয়া যায়নি এই ক্লাসি টাইগার ওপেনারকে, তাই হয়তো নিজেদের পারফর্মেন্সের কাটাছেড়া করা প্রশ্নের মুখে পড়তে চাননি। বাকিরা বের হয়েছেন একটু পর।

গণমাধ্যম কর্মীদের ভীড়ের চাপে চ্যাপ্টা হয়ে মাশরাফী আসেন ক্যামেরার সামনে৷ বিশ্বকাপে টাইগারদের পাওয়া না পাওয়ার সাথে ব্যর্থতার ফিরিস্তি ক্যাপ্টেনের মুখে। তিনি বলেন, ‘সবকিছু যে রকম ছিলো সেটা অনেক পজিটিভ ছিলো। একই সাথে টিমের এক্সপেকটেশন বেশি ছিলো তাই বলবো দুঃখজনক। ভারতের সঙ্গে ম্যাচের আগে সেমিফাইনাল যাওয়ার অফিশিয়ালি সুযোগ ছিলো। পারফর্মেন্সের ধারাবাহিকতা সাকিব-মুশফিক বাদে সবার ছিলো না।’

বিশ্বকাপে তরুণদের পারফর্মেন্সে অখুশি নন ম্যাশ, তাদের প্রতি আস্থা আর বিশ্বাস তার বরাবরের মতই, কেবল নিজের ব্যাপারে এখনও সিদ্ধান্তহীনতায় টাইগার ক্যাপ্টেন। মাশরাফী জানান, ‘এখনো সিদ্ধান্ত নেইনি শ্রীলংকা সফরে যাবো কিনা কেবল তো আসলাম। তরুণ খেলোয়াড়দের সব সময় দোষারোপ করা হয়। আজকে যারা সিনিয়র তারা তরুণ বয়সে এতটা কনসিস্টেন্ট ছিলো না, আর এই প্লেয়ারগুলো যতটা চাপ নিয়ে খেলছে আমরা ততটা চাপ নিয়ে খেলিনি।’

শেষ ম্যাচে পাকিস্তানের কাছে টাইগারদের ইনিংস বিধ্বস্ত হওয়ায় পয়েন্ট টেবিলেও বাংলাদেশ থাকেনি প্রত্যাশিত অবস্থানে। বাংলাদেশ দলের অধিনায়ক আরও জানান, ‘শেষ ম্যাচ যদি জিততে পারতাম তাহলে পাঁচে থাকতাম তবে চারের ভেতরে না থাকতে পারলে বিশ্বকাপের মানেটা ওইখানেই শেষ।’

বিশ্বকাপ মিশন শেষ এবার শ্রীলংঙ্কা সফরের প্রস্তুতি শুরু হবে বাংলাদেশ দলের।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network