২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

বিশ্বকাপে বাংলাদেশের কে কেমন করলো?

আপডেট: জুলাই ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

তিন জয় আর এক ম্যাচের পয়েন্ট ভাগাভাগিতে শেষ টাইগারদের বিশ্বকাপ। তবে সাকিবে উজ্জ্বল গোটা বাংলাদেশ। মুস্তাফিজ-সাইফউদ্দিনও বোলিংয়ে আলো ছড়িয়েছেন।

৬০৬ রান, ১১ উইকেট। বিশ্বকাপের আগ মুহুর্তে ওডিআই বিশ্বসেরা অলরাউন্ডারের জাগাটা ফিরে পেয়ে সাকিব আল হাসান নিজেকে নিয়ে গেছেন অন্যন্য উচ্চতায়। ব্যাট বলের বিশ্ব আসর থেকে বিদায় নিয়েছেন রান সংগ্রাহকের শীর্ষে থেকেই।

সাকিবের ৬ শতাধিক ছাড়া দু’একজন অ্যাভারেজ….অধিকাংশই সুপার ফ্লপ। স্বদেশীদের মধ্যে দুইয়ে মুশফিক। ওর রান ৩৬৭, তামিমের ২৩৫। ১ ম্যাচ কম খেলা রিয়াদের ২১৯। ৫ ম্যাচে লিটনের ১৮৫। স্যৌম্যের ১৬৬।

অ্যাভারেজ কিংবা মাইলফলকেও সতীর্থদের চেয়ে ঢের এগিয়ে সাবিক। ৮ ম্যাচে সর্বনিম্ন ৪১, দুটো হানড্রড। বাকি ৫টা পঞ্চাশোর্ধো। গড় ৮৬.৫৭। মুশির অ্যাভারেজ ৫২.৪২। শতক একটা দ্বিশক দুটো। তামিম, রিয়াদ, লিটন আর সাইফউদ্দিনের ফিফটি একটা করে। সৌম্যের সর্বোচ্চ ৪২, মোসাদ্দেকের ৩৫। তবে গড়ের দিক থেকে তিনে লিটন, ৪৬।

ব্যাটিংয়ে সাকিব চূড়ায় থেকে শেষ করলেও বোলিংয়ে টাইগার প্রতিনিধি মুস্তাফিজ থেমেছেন দুইয়ে। ২০ উইকেটে মিচেল স্টার্কের পরেই থেকেই টুর্নামেন্ট থেকে বিদায়।

সাইফউদ্দিনের শিকার ১৩টি। ওর চেয়ে দুটো কম সাকিব আল হাসানের। তবে ইকোনোটা দলের সবার চেয়ে ভালো সাকিবের ৫.৩৯। মিরাজের বুলিতে উইকেট ৬টা। অধিনায়ক মাশরাফীর একমাত্র শিকার ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network