৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

গোপলগঞ্জে বিপুল পরিমান সরকারি ঔষধসহ ডাক্তার গ্রেফতার

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

গোপালগঞ্জে অভিযানে চালিয়ে বিপুল পরিমান সরকারি ওষুধ সহ ডাঃ শেখ লুৎফর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপুর নেতৃত্বে শহরের কবরস্থান রোড মিয়াপাড়া এলাকায় লাবিবা পলি ক্লিনিকের মালিক ডাঃ শেখ লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার বাড়ির আলমারি থেকে কয়েকটি কার্টুন ভর্তি অবস্থায় বিপুল পরিমান সরকারি ওষুধ জব্দ করা হয়। পরে ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু ডাঃ লুৎফর রহমানকে ১ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

বিষয়টি নিয়ে জনসাধারণ প্রতিক্রিয়া স্বরূপ বলেন, কি ভাবে সরকারি হাসপাতালের বরাদ্দকৃত ওষুধ প্রাইভেট ক্লিনিকে পাওয়া যায়। সরকারি ওষুধ পাচারের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি সাধারন মানুষের।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network