৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

স্বাস্থ্য অধিদপ্তরের ৬ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

আপডেট: জুলাই ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ মুন্সিসহ চারজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁদের তলব করে চিঠি পাঠিয়েছেন অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক সামছুল আলম।

দুদক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের ২৮ ও ২৯ জুলাই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

২৮ জুলাই হাজির হতে বলা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ মুন্সি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা কবির চৌধুরী, হুমায়ুন চৌধুরী ও জালাল উদ্দিনকে।
২৯ জুলাই হাজির হতে বলা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের ভান্ডার ব্যবস্থাপক হেলাল তরফদারকে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network