২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

পরিবর্তন হচ্ছে দল বদলের সময়: বাফুফে

আপডেট: জুলাই ১৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

ক্লাব গুলোর দাবীর মুখে ১৬ অগাস্ট আগামী মৌসুমের বিপিএলের দল বদলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। এবারের লিগে অংশ নেয়া দল গুলোকে ২০ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত পেশাদার লিগ কমিটির। ৩০ সেপ্টেম্বরের পরই হবে দলবদল।

পেশাদার লিগ কমিটির ২০ তম বৈঠকে নেয়া হয় এ সিদ্ধান্ত। মিটিংয়ে উপস্থিত ছিলেন সকল ক্লাব প্রতিনিধিও। ক্লাব গুলোর দাবির মুখে বাফুফের সাথে হয় আলোচনা, সমঝোতা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে অনূর্ধ্ব-১৮ বিপিএল ও বিসিএল। ১৬ আগস্টের পরিবর্তে ৩০ সেপ্টেম্বরের পরই হবে দলবদল।  বছরে ৮ মাস হবে দেশের ফুটবল মৌসুম, এমন সিদ্ধান্তে একমত হয়েছে ক্লাবগুলো। রোববার পার্টিসিপেশন মানি ২০ লাখ টাকা করে দেয়ার আশ্বাস  দিয়েছে কমিটি। রোববার ক্লাব গুলোকে যার কিছু অংশের চেক দেবে বাফুফে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network