২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনকে পেটানোর অভিযোগ

আপডেট: জুলাই ১৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

দুপুরে উপজেলার রূপসদী দক্ষিণ বাজারে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, সালামা আক্তারকে ইচ্ছাকৃত ধাক্কা দেয় রূপসদী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম নজুর ছোট ভাই মোহন মিয়া।

এ ঘটনায় সালামার দুই ভাই প্রতিবাদ করলে মোহনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে মোহন ও তার দল। এসময় সালমার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায় তারা। পরে দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে হামলাকারী মোহন মিয়া।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network