১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নীলফামারীতে জেলা প্রশাসক বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান

আপডেট: জুন ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : সরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজে অনলাইন ভিত্তিক ক্লাস, ভর্তি পরীক্ষা স্থগিত রাখার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে নীলফামারী জেলা ছাত্রদল।

রবিবার (২১ই জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের এক তৃতীয়াংশ শিক্ষার্থী অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবার থেকে আসে। বেশিরভাগ শিক্ষার্থী বর্তমানে গ্রামে রয়েছে। তাদের অনেকেরই স্মার্টফোন নেই। এছাড়া ইন্টারনেটের উচ্চ মূল্য, মূল্যবান ডিভাইস কেনা অনেক শিক্ষার্থীর পক্ষে অসম্ভব। এর ওপর অনেক এলাকায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকার কারনে অনলাইন ভিত্তিক ক্লাস বা পড়াশোনা অব্যাহত রাখা একেবারেই অসম্ভব । তাই পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস, ভর্তি পরীক্ষা স্থগিত রাখার জন্য আমরা জেলা ছাত্রদল জোর দাবি জানাচ্ছি।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান কাজল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, মোঃ সৈকত রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক রাজু পারভেজ, দপ্তর সম্পাদক পায়েলুজ্জামান রক্সি ও সদস্য মোঃ মুয়িদ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network