২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান

সৈয়দপুরে কলেজ ছাত্রী কে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ও জরিমানা

আপডেট: জুন ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীর সৈয়দপুরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ও জরিমানা। সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুকুর এলাকার চওরা বাজার স্থানে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ১ মাসের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুুুন) দুপুরে উক্ত স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এই দণ্ড প্রদান করেন।

জানা যায়, মোঃ লুতু (আজিজ) এর পুত্র মোঃ তুহিন আলম (২১) পূর্ব বেলপুকুর এলাকায় চওরা বাজার স্থানে এক কলেজ ছাত্রীকে ফেসবুকে এবং প্রকাশ্যে উত্যক্ত করে আসছিলো। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে দণ্ডবিধির ৫০৯ ধারায় মোবাইল কোর্ট আইনে ১ মাসের জেল ও ১০০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম বলেন, অন্যায়ের বিরুদ্ধে কোন আপোষ নয় এবং ইভটিজিং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network