২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

উল্লাপাড়ায় করতোয়া নদীতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্র’র লাশ উদ্ধার

আপডেট: জুন ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র মাহিমের লাশ রোববার রাতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছেন। এদিন বিকেল ৫টার দিকে মাহিম তার দুই বন্ধু নুর নবী ও সোহাগকে নিয়ে সোনতলা সড়ক সেতু দেখতে এসে নদীতে গোসল করতে নামে। এসময় স্রোতের তোড়ে মাহিম (১৪) নদীতে ডুবে যায়। নুর নবী ও সোহাগ তাকে বাঁচাতে গিয়ে তারা দুজনই নদীতে ডোবে। স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে নুর নবী ও সোহাগকে উদ্ধার করতে পারলেও মাহিমকে উদ্ধার করা সম্ভব হয়না। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় রাজশাহী ডুবুরি দল রাতে ঘটনাস্থলে এসে মাহিমের লাশ উদ্ধার করে।

এদের ৩জনেরই বাড়ি উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামে। এরা সবাই স্কুল ছাত্র। মাহিম এই গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে বালসাবাড়ি মুনলাইট কেজি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ নাদির হোসেন জানান, উল্লিখিত ছেলে তিনটি করতোয়া নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যায়। ডুবে যাওয়া ছাত্র মাহিমকে উদ্ধারের চেষ্টা করলেও তখন তাকে পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, রোববার রাতেই মাহিমের লাশ উল্লাপাড়া থানায় নিয়ে আসা হয়। সোমবার সকালে লাশ তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network