১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

রামগঞ্জে খাদ্য সহায়তা পেলো বিএনপি’র নেতাকর্মীরা

আপডেট: মে ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

শাহে ইমরান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সহস্ত্রাধিক অসহায় দুস্থ ও নেতাকর্মীদের মাঝে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে নির্দেশে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার করপাড়া ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদ, সাহাব উদ্দিন তুর্কী, আঃ রহিম ভিপির অর্থায়নে ওই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি আবদুর রহিম, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্যা,যুগ্ন আহবায়ক তফাজ্জল হোসেন বাচ্চু,সদস্য সচিব মিঞা আলমগীর,মিজানুর রহমান ঠাকুর,আশরাফুদ্দৌলা নোমান, মোঃ আবুল হাসেম, মোঃ লোকমান হোসেন, বাকী বিল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ক্যাপ্টেন মারুফ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরঙ্গজেব ভাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন, বর্তমান সভাপতি মোঃ ফারুক হোসেন,সহ-সভাপতি আতিকুর রহমান মাসুদ,লক্ষীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামাল উদ্দিন রায়হান প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network