২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

দিনাজপুরে জেলা আনসার ভিডিপি’র খাদ্যসামগ্রী বিতরণ 

আপডেট: মে ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর)  : বৈশিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারণে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর এর উদ্যোগে ১০ মে রোববার সকালে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে সেচ্ছাসেবী ভিডিপি সদস্য/সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সদরের পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ের মোট ৩০০ পরিবারের মাঝে উক্ত খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে সকল উপজেলার এই কার্যক্রম উদ্বোধন করেন হিলি-হাকিমপুর ১১ ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট(অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. আবু সাঈদ, সদর উপজেলার আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোছা. মর্জিনা বেগম, মো. পলাশ মিয়া প্রমুখ। উল্লেখ্য যে, রংপুর রেঞ্জের মোট ৮ জেলার ৫৮টি উপজেলার প্রতিটি উপজেলার ৩শত পরিবার মোট ১৭ হাজার ৪শত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করা হবে এবং দিনাজপুর জেলায় মোট ৩হাজা ৯শত উপকার ভোগী পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপকার ভোগী প্রতিটি পরিবারের মাঝে চাল ৫ কেজি, ডাল ১কেজি, তৈল ১ লিটার, আলু ২ কেজি, পেঁয়াজ কেজি, সাবান ১টি ও মাস্ক ১টি বিরণ করা হয়।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network