১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

টঙ্গীতে লকডাউন ভেঙে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: এপ্রিল ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীতে লকডাউনের নিয়ম ভেঙে বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৩ এপ্রিল) সকালে টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার কয়েকশ শ্রমিক কারখানার সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

কারখানার নিটিং অপারেটর হোসনে আরা বলেন, প্রতিমাসেই এ কারখানা থেকে আন্দোলন করে বেতন নিতে হয়। বিসিক এলাকার সব কারখানা মার্চ মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের গত ৯ এপ্রিল বেতন দেয়ার কথা ছিল। এদিন আসলে ১৩ এপ্রিল বেতন নেয়ার জন্য আসতে বলা হয়। আজ শ্রমিকরা বেতনের জন্য আসলে বলা হয় ১৬ তারিখে বেতন দেবে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আমিনুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে শ্রমিকরা বেতনের জন্য এসেছিল। পরে কর্তৃপক্ষ ১৬ এপ্রিল বেতন দেয়ার কথা জানালে শ্রমিকরা ফিরে যান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network