২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের  নেক্সটনিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত করা হয়েছে।

এর আগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি আর পরদিন পয়লা বৈশাখের ছুটিও যুক্ত হয়।

সর্বশেষ আজ চতুর্থ দফায় ছুটি বাড়ানোর কারণে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network