১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বিদায়ী ইউএনওর মতবিনিময়

আপডেট: জুলাই ২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাথে মতবিনিময় করেছেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। ২ জুলাই রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ড্যাব নেতা ডাঃ শাহ আলম তালুকদার। কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, জাতীয় ইংরেজি দৈনিক দি নেক্সটনিউজের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন ঘোষ,ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সমীর,অর্থ সম্পাদক মোঃ নাহিদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিহাল খান, দপ্তর সম্পাদক দেবাশীষ কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোমিন হোসেন, কার্যকরী সদস্য মিজানুর রহমান শামীম প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী ইউএনও মোঃ খায়রুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
পদোন্নতি জনিত বিদায়ী ইউএনও ভাষনদানকালে কালিহাতী সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন।তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন কালিহাতীর মানুষকে মনে রাখবেন। তিনি প্রলয় বিগলিত কন্ঠে বলেন, কালিহাতীর সাংবাদিকরা সবসময় আমার পাশে ছিলেন।
প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ শাহ আলম তালুকদার বিদায়ী ইউএনও’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সময়োপযোগী মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং রিপোর্টার্স ইউনিটির পজিটিভ কর্মকান্ডের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network