২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত ।। যুবক আটক

আপডেট: জুন ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

সুমন সূত্রধর , কালিহাতী (টাঙ্গাইল)থেকে : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত ও পথরোধ করার অভিযোগে রোমন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বল্লা খালপাড়া তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বল্লা খালপাড়া এলাকার বাসিন্দা এবং বল্লা দারুল ইসলাম মোহাম্মাদিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৪) পরীক্ষা দিতে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় একই এলাকার বলদকুড়া গ্রামের রোমন নেশাগ্রস্ত অবস্থায় তার পথরোধ করে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে।
মাদ্রাসাছাত্রীর বাবা জানান, তার মেয়ে ভয় পেয়ে পাশের একটি বাড়ির তৃতীয় তলায় গিয়ে আশ্রয় নেয় এবং বাড়ির মালিককে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে।

খবর পেয়ে কালিহাতী থানার এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের হেফাজত থেকে অভিযুক্তকে থানায় নিয়ে যান।

কালিহাতী থানার ওসি কাইয়ুম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network