২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 

গণবিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে : বিরোধীদলীয় চীফ হুইপ

আপডেট: জুন ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, দেশ ও গণ বিরোধী সকল অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। গত নির্বাচনে জামায়াতে ইসলামীকে মিডিয়া, প্রশাসন, বিদেশি শক্তিসহ ছয়টি অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে।
গতকাল শনিবার বিকালে ছাত্র শিবিরের সাবেক জনশক্তিদের (নেতা-কর্মী) নিয়ে টাঙ্গাইলে জেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহছান হাবীব মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবীর। এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী হুসনি মোবারক বাবুল ও শফিকুল ইসলাম খান, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও শিবিরের টাঙ্গাইল জেলা ও শহর শাখার সাবেক সভাপতি খন্দকার রুহুল আমিন, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম ও এ্যাডভোকেট শাফিউল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট আব্দুল বারী, ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের, শহর শিবিরের সাবেক সভাপতি নুরুর রহমান তালুকদার সেলিম ও সাবেক জেলা সভাপতি রাসেল মিয়া প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network