১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি ।। সভাপতি শেলী, সম্পাদক মনির

আপডেট: জুন ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কালিহাতী রিপোর্টার্স ইউনিটি’র নতুন কার্যনির্বাহী কমিটি  দুই বছরের জন্য (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আনিছুর রহমান শেলীকে সভাপতি এবং মনির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
​শনিবার (১৩ জুন) সকাল ১১টায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায়  এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রথম অধিবেশনে সুমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে কমিটির আর্থিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা -পর্যালোচনা করা হয়। সংগঠনটির নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহন করেন। প্রথম অধিবেশন সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন।
দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিনিয়র সাংবাদিক সুমন ঘোষ ও আনিসুর রহমান শেলী। নির্বাচনে আনিসুর রহমান শেলী ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ঘোষ পেয়েছেন ৯ ভোট।মোট ১৯ জন সদস্য ভোট প্রদান করেন।
সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলো’র মনির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
​নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি জাগ্রত বাংলা’র সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, দৈনিক সংবাদের শরিফুল ইসলাম মাহফুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আলোকিত প্রতিদিনের সাইফুল ইসলাম সবুজ, নেহাল খান, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ রুপান্তরের সেলিম রেজা স্বাধীন, অর্থ সম্পাদক এটিভি নিউজের নাহিদ খান, দপ্তর সম্পাদক দৈনিক ইন্তেজারের দেবাশীষ কর্মকার, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সমীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সমাচারের মমিন হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক আলোকিত সকালের সানিয়াত হোসেন সাদী সরদার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক, এশিয়ান টিভির রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলা টিভির দাস পবিত্র, এই বেলার আবু সাঈদ, দৈনিক আজকের সংবাদের মিজানুর রহমান শামীম, সুমন মিঞা প্রমুখ।

​সভায় বক্তারা বলেন কালিহাতী উপজেলার সর্বস্তরের মানুষের অধিকার আদায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন এই কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল এবং বেগবান হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
​এদিকে নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে কালিহাতীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
​নবনির্বাচিত সভাপতি আনিছুর রহমান শেলী ও সাধারণ সম্পাদক মনির হোসেন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network