১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান।। ৩ লাখ টাকা জরিমানা

আপডেট: মে ১১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার  দূর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী, এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে রাতভর অভিযান পরিচানা করেছেন কালিহাতী উপজেলা প্রশাসন। ৯ মে শনিবার দিবাগত রাতে ওই অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম ও কালিহাতী থানা পুলিশ।

এতে উপজেলার এলেঙ্গা পৌরসভার  মহেলা ও দুর্গাপুর ইউনিয়নের  কদিম হামজানী এলাকায় বালুমহাল ও ম‌াটি ব‌্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে প‌রিচা‌লিত মোবাইল কো‌র্টে  তিন লাখ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটর (ভেকু)মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবহনকারী ড্রাম ট্রাক রাস্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network