আপডেট: মে ২, ২০২৬
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে দৈনিক দেশ রুপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজম, ইংরেজি দৈনিক দি নেক্সটনিউজের সম্পাদক ও প্রকাশক ও কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। এসময় উপস্থিত ছিলেন- কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন ঘোষ, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আনিসুর রহমান শেলী।
কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দাশ পবিত্র’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- মিজানুর রহমান শামীম, এটিভি নিউজের নাহিদ খান, দেবাশীষ কর্মকার, মনির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে দেশ রুপান্তর নামাংকিত কেক কাটা হয়। ২ মে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক দেশ রুপান্তরের কালিহাতী প্রতিনিধি সেলিম রেজা স্বাধীন।
বক্তারা জাতীয় গনমাধ্যম দেশ রুপান্তর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।