১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির দোয়া মাহফিল

আপডেট: এপ্রিল ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তারের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এই মাহফিলের আয়োজন করে। ৯ এপ্রিল কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, যুগ্ম আহ্বায়ক ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, যুগ্ম আহ্বায়ক ও কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার, কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাবেক সভাপতি সাইফুল্লাহ কায়সার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন,সাবেক যুবদল নেতা মোশাররফ হোসেন তরফদার মিল্টন, যুবদল নেতা আল মামুন , উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রেখা আক্তার প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মরহুমার সহোদর ভাই আলহাজ্ব এম এ করিম।


অনুষ্ঠান শেষে বিশিষ্ট চিকিৎসক ড্যাব নেতা শাহ আলম তালুকদার উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network