২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

টাঙ্গাইলে মায়ের সাথে হাসপাতালে ঈদ উদযাপন চার ছেলের

আপডেট: মার্চ ২৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মায়ের সাথে ঈদ উল ফিতর উদযাপন করেছেন তার চার ছেলে। রত্নগর্ভা মায়ের এই চার ছেলের সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সবাই উচ্চ শিক্ষিত।
জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের মরহুম  মাওলানা আঃ আজিজ সাহেবের চার ছেলে এক মেয়ে।সবাই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বড় ছেলে নারান্দিয়া টেনুরাম ক্ষেত্র নাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার শিক্ষক,মেঝ ছেলে মোঃ রেজাউল করিম ইসলামী ব্যাংকের কর্মকর্তা, তৃতীয় ছেলে মোস্তাফিজুর রহমান ঢাকার একটি সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক,ছোট ছেলে মিজানুর রহমান ঔষধ কোম্পানীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।এক মাত্র মেয়েটিও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বার্ধক্য জনিত রোগে আক্রান্ত মায়ের শয্যাপার্শ্বে ঈদ উল ফিতরের দিন ছুটে এসেছেন চার ভাই। ঈদের দিন সকাল থেকে মায়ের সাথেই কাটিয়েছেন তারা।নিজ গ্রাম ছেড়ে টাঙ্গাইল শহরেই ঈদের নামাজ পড়েছেন চার ভাই। এ বিষয়ে বড় ছেলে কলেজ শিক্ষক মোঃ রোকনুজ্জামান মিয়া বলেন,
” অসুস্থ মায়ের সাথে ঈদ উল ফিতরের দিন হাসপাতালে কাটালাম।সবার কাছে আমার প্রিয়তমা মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”

মায়ের প্রতি সন্তানের দায়িত্বশীলতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে এ ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network