আপডেট: মার্চ ১৭, ২০২৬
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটি গ্রামে বিগত বছরের ন্যায় এবারও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ” আদনান শাহেদ -তন্ময় ফাউন্ডেশন “এর উদ্যোগে তিনশতাধিক দুস্থ,অসহায় গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
১৭ মার্চ মঙ্গলবার সকাল দশটায় ছাতিহাটি নিজ গ্রামে আদনান সাহেব তন্ময় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাজাহান সাজু স্থানীয় তিনশতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে চিনি, দুধ ,চাল ,সেমাই বিতরণ করেন।
এসময় তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও “আদনান শাহেদ স্মৃতি ফাউন্ডেশন ” দুস্থ ও অসহায় গরিবদের পাশে থাকার প্রত্যয়ে তাদের সাধ্যমত সুবিধা বঞ্চিত মানুষের জন্য এই ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছে মাত্র । আল্লাহ্ যতদিন সুযোগ দেন ততদিন এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ছাতিহাটি গ্রামে রফিকুল ইসলাম বলেন এমন মানবিক ঈদ উপহার পেয়ে আমাদের এলাকার সুবিধা বঞ্চিত মানুষ খুবই আন্দদিত ।
এলাকার বিত্তবানরা যদি এমন উদ্যোগ গ্রহন করতেন তাহলে প্রতিটি গ্রামের মানুষ ঈদের খুশীতে উৎফুল্ল হতো।