১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট: মার্চ ১৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ , শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ মন্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস এর অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক একেএম আব্দুল আওয়াল। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। প্রধান অতিথি ভার্চুয়ালী বক্তব্য রাখেন।বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন,টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের এমপি লুৎফর রহমান মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব ড. খলিলুর রহমান, টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদের, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আলীম, জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যাপক মিজানুর রহমান আখুন্দ, অধ্যক্ষ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাসুদ আলম খান, কলেজ শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর শাখা সভাপতি অধ্যাপক ওবায়দুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবী করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network