২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

সাংবাদিক স্বপন সিদ্দিকীর মৃত্যুতে স্মরণ সভা

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী : কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক মাছুদুল আলম সিদ্দিকী স্বপনের মৃত্যুতে গত ১৮ ফেব্রুয়ারি নিজস্ব কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি ও দি নেক্সটনিউজের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, ঘাটাইল জিবিজি সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও স্বপন সিদ্দিকীর আত্মীয় হোসেন শহীদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আনিসুর রহমান শেলী, মিজানুর রহমান শামীম, সমীর মিয়া,সেলিম রেজা স্বাধীন, মোমিন মিয়া, সোলায়মান হোসেন, নেহাল আহমেদ, স্বপন সিদ্দিকীর সহোদর সুমন সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেন।
শোক সভায় স্বপন সিদ্দিকীর একমাত্র পুত্র সন্তান ফারদিন সিদ্দিকী ফাহিম উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য,১৪ ফেব্রুয়ারি রাতে সাংবাদিক ও কবি মাছুদুল আলম সিদ্দিকী স্বপন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network