২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কালিহাতী নাগরিক কমিটির দোয়া

আপডেট: জানুয়ারি ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির কালিহাতীর উপজেলা গেট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। ১ জানুয়ারী অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক একেএম আব্দুল আওয়াল, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মতিন,রহিমা বেগম, উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন -জাসাস এর সাবেক সভাপতি সাইফুল কায়সার, উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সংগঠক হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মনির হোসেন,ছাত্রদলের সাবেক নেতা লুৎফর রহমান লেলিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির জেলা সংগঠক, সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network