২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে নাগবাড়ি ইউনিয়নের নোয়াপাড়া কলেজ পাড়া দারুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১ জানুয়ারি কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, জেলা সংগঠক , সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য শেখ শাজাহান, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এতিমদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি উপজেলার ছিন্নমূল,এতিম,দু:স্থ ও শীতার্তদের মাঝে সাতদিন ব্যাপী কম্বল বিতরণ কর্মসূচী গ্রহণ করে। ১ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এতিমদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিতরণকালে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সংগঠকরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network