২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

টাঙ্গাইলে শিক্ষকের নামে সড়কের নামকরণ

আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রবেশমুখের প্রধান সড়কের নামকরণ করা হয়েছে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী আব্দুল হাই স্যারের নামে ‘আব্দুল হাই স্যার সড়ক’।

বুধবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির নামকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষানুরাগী আব্দুল হাই স্যারের স্মৃতি ও অবদানকে সম্মান জানাতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ নামকরণ করা হয়। দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে তার অবদান গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আব্দুল হাই স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, এই সড়কের নামকরণ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চায় ভূমিকা রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network