২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইলে এন্টিভেনম সংকট : সাপে কাটা রবিউলের করুণ মৃত্যু

আপডেট: অক্টোবর ১০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল: টাঙ্গাইলের মতো বড় একটি মেডিকেল কলেজ হাসপাতালে নেই সাপের এন্টিভেনম! ফলে এন্টিভেনম সংকটে প্রাণ হারালেন রবিউল নামের এক তরুণ।
জানা যায়, বুধবার সকালে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের গকুল নগর গ্রামের এক ব্যক্তি সাপের কামড়ে আহত হন। দ্রুত তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ জানায়, সেখানে সাপের কামড়ের প্রতিষেধক এন্টিভেনম নেই। পরে রোগীকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু যানজটে আটকে পড়ে অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করার পরও বাঁচানো যায়নি তাকে। রাত ১২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয়দের প্রশ্ন— টাঙ্গাইলের মতো একটি জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালে যদি এন্টিভেনম না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?
অবিলম্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মৃত রবিউলের জানাযা নামাজ ০৯ অক্টোবর সকাল ১১:০০ ঘটিকায় তাঁর নিজ গ্রাম গকুল নগরে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network